বাংলাদেশে EV চার্জিং — কোথায়, কিভাবে
২০২৫-এ ১৪+ পাবলিক স্টেশন। ২০২৬-এর সরকারি লক্ষ্য: ১,২০০ স্টেশন।

হোম চার্জিং
সবচেয়ে সাশ্রয়ী উপায়। একটি ৭-১১ kW AC ওয়ালবক্স ইনস্টল করলে সারারাতে গাড়ি ফুল চার্জ হয়ে যায়। BERC-এর EV ট্যারিফ ৳৭.৬৪/kWh — ৬০ কিমি/দিন চালালে মাসে ~৳২,৫০০।
DC ফাস্ট চার্জিং
পাবলিক স্টেশনে ৫০-১২০ kW DC ফাস্ট চার্জার থাকে। বেশিরভাগ EV ৩০%→৮০% মাত্র ৩০ মিনিটে চার্জ হয়। লং ট্রিপের জন্য আদর্শ।
ঢাকার পরিচিত চার্জিং লোকেশন
BYD Tejgaon (Aristo Tower)
Gulshan Sheraton
Banani 11
Bashundhara R/A
Uttara Sector 7
Mirpur DOHS
Dhanmondi 27
Mohakhali DOHS
প্রশ্ন ও উত্তর
বাসায় চার্জ করা যাবে?
হ্যাঁ। ৭kW ওয়ালবক্স দিয়ে সারারাতে ফুল চার্জ।
কত সময় লাগে?
AC: ৬-৮ ঘণ্টা। DC ফাস্ট: ৩০-৪৫ মিনিট (৩০→৮০%)।
এক চার্জে খরচ কত?
BYD Atto 3 (~৬০ kWh) ফুল চার্জে ~৳৪৬০ (BERC রেটে)।
